ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আশা করছি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বহু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। বহু বিএনপি নেতা তৃণমূল বিএনপির নেতৃত্বে বা অন্যান্যভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আমরা আশা করছি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
২০১৪ সালে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তাদের জরিমানা দিতে হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, এবার সেই কথা মনে করিয়ে দিতে গিয়ে তিনি (শেখ হাসিনা) বলেছেন, সেটি আমাদের দলের জন্য বলেননি। কেউ যদি প্রার্থী হতে চান নানাভাবে, কোনো ছোটখাটো দল থেকে এমনকি স্বতন্ত্র প্রার্থী যদি হতে চান সেটি নিরুৎসাহিত না করার কথা বলেছেন। তার মানে এই নয় যে আমাদের দলকে বলেছেন। এবার বহু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। এতে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আমরা আশা করছি। কোন দল অংশগ্রহণ করলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, জনগণের অংশগ্রহণ আছে কি না।
তিনি বলেন, আওয়ামী লীগের ৭১-৭২ জন বাদ পড়েছে, প্রতি নির্বাচনেই কিছু প্রার্থী বাদ পড়ে। এবার আগে থেকেই বলা হয়েছিল যারা জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেছে, বা যে কোনো কারণে বিতর্কিত হয়েছে তাদের মনোনয়ন দেওয়া হবে না। সে কারণে এবার অনেক বেশি প্রার্থী বাদ পড়েছে। বাদ পড়াটা স্বাভাবিক। সেখানে কে মন্ত্রী বা বড় নেতা এটি বিষয় নয়। জনপ্রিয়তা যার নেই তাকে মনোনয়ন দেওয়া হয়নি। শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান। এর বাইরে দুই বছরের বেশি সময় ধরে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নানাভাবে তদন্ত করাচ্ছিলেন। সেই রিপোর্টগুলো সংগ্রহ করে জনপ্রিয়তা ও দলের প্রয়োজনীয়তার নিরিখে বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্ত্রিসভার সবাই পেয়েছেন মনোনয়ন






দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ - Tathya Sangjog
November 27, 2023[…] আরও পড়ুনঃ ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আ… […]
"জনশুমারি করার ব্যবধান ১০ বছর থেকে কমিয়ে আনা উচিত" - Tathya Sangjog
November 27, 2023[…] […]
"১৪ দল পরিচয়ে নয়; যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে" - Tathya Sangjog
November 27, 2023[…] […]
দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে লিফট ছিড়ে ১১ শ্রমিক নিহত - Tathya Sangjog
November 27, 2023[…] […]