ভোজ্যতেলে ভ্যাট ছাড়ের সুবিধা বাড়লো
চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সয়াবিন ও পাম তেলে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের মেয়াদ বাড়ানো হয়েছে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আলাদা আদেশে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে।
গত বছরের মার্চে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যের অস্থিরতার মধ্যে দেশের বাজারে দাম সহনীয় রাখার উদ্যোগ নেয় সরকার। সেসময় অপরিশোধিত সয়াবিন ও পরিশোধিত/অপরিশোধিত পাম অয়েলের আমদানিতে শুধু ৫ শতাংশ বহাল রেখে সমুদয় অন্যান্য ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। এ নির্দেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গেল ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর। এরপর সেই সুবিধার মেয়াদ আবার তিন মাস বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
আরও পড়ুনঃ “কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁকডাক”





