জাতীয় ফিচার

ভূমিকম্প সতর্কতা অ্যাপ চালুর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে ভূমিকম্পের পূর্বাভাস ও সতর্কতার জন্য কোনো অ্যাপ নেই। তবে সরকার এখন এমন একটি অ্যাপ চালুর বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করছে।

রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভূমিকম্পের আগে সতর্কতা দেওয়ার মতো কোনো অ্যাপ আমাদের দেশে নেই। অনেক দেশে ১০-৩০ সেকেন্ড আগে সতর্কতা দেওয়ার অ্যাপ আছে। আমরাও এখন চিন্তা করছি – এমন একটা অ্যাপ চালু করা যায় কি না।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা বাড়ি করার সময় বিল্ডিং কোড মানি না। জলাশয় ভরাট করে ভবন বানাই। ভূমিকম্প হলে মানুষ খোলা মাঠে দাঁড়াবে, কিন্তু সেই মাঠও আর নেই। রাজউকসহ সবাইকে এদিকে কঠোর নজর দিতে হবে। বিল্ডিং কোড না মানলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

ভূমিকম্পে ফায়ার সার্ভিসের প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস খুব দ্রুত রেসপন্স করেছে। কিন্তু প্রস্তুতি নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। বড় ধরনের কিছু হলে তখন বোঝা যাবে। আল্লাহর কাছে দোয়া করি, যেন বড় ধরনের ভূমিকম্প না হয়।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৮ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার পর ভূমিকম্প প্রস্তুতি ও সতর্কতা নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারের এই অ্যাপ উদ্যোগকে অনেকে স্বাগত জানালেও বিশেষজ্ঞরা বলছেন – শুধু অ্যাপ নয়, বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ ও খোলা মাঠ সংরক্ষণই পারে বড় বিপদ থেকে রক্ষা করতে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র