খেলা ফিচার

ভুটানের জালে ৮ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানের জালে ৮ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুক্রবার ভুটানের বিপক্ষে ৮-০ গোলে জিতেছে বাংলাদেশ।

সাবিনা করেন তিন গোল। একটি করে গোল স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুনের।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়ির আসরে প্রথম ফাইনাল খেলেছিল দল।

আরও পড়ুনঃ টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার

টানা চার জয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ ব্যবধানে। এরপর প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠে আসে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। সাফে এর আগে তাদের বিপক্ষে খেলা তিন ম্যাচেই জিতেছিল দল।

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার