জাতীয় ফিচার

“ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে”

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ১৫ বছর ধরে তাই করেছি।

আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ডিজিটাল লাইব্রেরি এবং ফরেন সার্ভিস জার্নাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তিনি বলেন, ভারত সফরের সময় নরেন্দ্র মোদিকেও প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বলেছেন তিনি চীন যাচ্ছেন। চীন সফরে বাংলাদেশের অগ্রাধিকার ‘উন্নয়ন’।

ড. হাছান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তর করেছিল। এখন তারাই ভারতীয় পণ্যের বিরোধিতা করছে।

সৌদি আরব সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রফতানির মধ্যে সীমাবদ্ধ নেই, বহুমাত্রিক। সৌদি আরব বিনিয়োগ করতে চায় বাংলাদেশে, স্পেশাল ইকোনমিক জোনে তারা এই বিনিয়োগ করবে।

আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র