ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের ছুঁড়ে দেয়া ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে এক পর্যায়ে ১৩৬ রানেই নবম উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য শেষ ৬৩ বলে শেষ উইকেট হাতে নিয়ে ৫১ রান দরকার পড়ে টাইগারদের।
কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে অবিচ্ছিন্ন ৫১ রান তুলে বাংলাদেশকে ১ উইকেটের অবিস্মরনীয় জয়ের স্বাদ পাইয়ে দেন মিরাজ। ৩৯ বলে অপরাজিত ৩৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার মিরাজ। ১০ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজ।
নিজেদের ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ও ভারতের বিপক্ষে প্রথমবার ১ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। পাশাপাশি ২০১৫ সালের পর ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ষষ্ঠ জয় টাইগারদের।
আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম






পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশে… […]