জাতীয়

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

ভারতের মনিপুরে একটি স্কুলবাস পাহাড়ি খাদে পড়ে ১৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আজ বুধবার সকালে মণিপুরের নোনে জেলায় বাসটি পাহাড়ি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে শিক্ষার্থী-কর্মকর্তা মিলিয়ে অন্তত ৩৬ জন যাত্রী ছিলেন। পাঁচ শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে নিউজ ১৮’র খবরে এ পর্যন্ত ১৫ শিক্ষার্থীর মৃত্যুর কথা বলা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, ইয়ারিপকের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দু’টি বাস শিক্ষাসফরে খৌপুমের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। পাহাড়ের ঢালু খাদে পড়ে যায় সেটি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র