অন্যান্য বিশ্ব সংযোগ

ভারতে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

ভারতের গুজরাট রাজ্যে আকস্মিক বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের কারণে ২০ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার রাজ্যটিতে অমৌসুমি বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভারতের গুজরাট রাজ্যে আকস্মিক বৃষ্টিপাতের মধ্যেই বজ্রপাত হয়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসিইওসি) জানিয়েছে, রোববার গুজরাটের ২৫২ টি মহকুমার মধ্যে ২৩৪ টির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলি জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এসব জেলায় মাত্র ১৬ ঘণ্টায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত ‍বৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্যানুসারে, সোমবার বৃষ্টিপাত কমবে বলে আশা করা যাচ্ছে।

এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর শোক প্রকাশ করছি।’

আরও পড়ুনঃ “বিজয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হয়েছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা