ভারতে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে নিহত ৫
ভারতের রাজস্থানে একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে জেলার বিসরাসার গ্রামের রাওয়াতসার-সর্দারশহর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলার পাল্লু পুলিশ স্টেশনের হাউস অফিসার গোপি রাম বলেছেন, দুর্ঘটনা স্থলেই নিহত হন তিনজন। বাকি দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে তারা সেখানে মারা যান। অপর আহত ব্যক্তিকে বিকানেরে পাঠানো হয়েছে।
গোপি রাম আরও বলেছেন, ‘ট্রাকটি পাল্লু থেকে সর্দারশহরের দিকে যাচ্ছিল এবং প্রাইভেট কারটি বিসরাসার গ্রাম থেকেই মহাসড়কে উঠছিল। গাড়িটি মহাসড়েকে ওঠার সময়ই দুর্ঘটনা ঘটে।’
এর আগে, গত শনিবার (৩১ ডিসেম্বর) গুজরাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হন। আহত হন আরও অন্তত ২৮ জন। গুজরাটের নবসারি জেলার বেসমা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।





