জাতীয়

ভারতে কালোজাদু করতে দুই নারীকে হত্যা

ভারতে কালোজাদু করতে দুই নারীকে হত্যা

ভারতের কেরালায় কালোজাদু করতে কথিত নরবলির নামে দুই নারীকে হত্যার করা হয়েছে। এরপর হত্যায় জড়িত সন্দেহে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার কেরালা পুলিশ দুই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, আর্থিক সমৃদ্ধির আশায় কুসংস্কার থেকে কয়েক মাস আগে ওই দুই নারীকে হত্যা করা হয়। হত্যার আগে দুই নারীর ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। গ্রেপ্তার তিন ব্যক্তি জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দুই নারীকে হত্যার কথা স্বীকার করেন। এ হত্যাকাণ্ড নিয়ে রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে।

পাথানামথিট্টা জেলায় ভগবল সিংয়ের বাড়ির পেছনে মাটি খুঁড়ে দুই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে সেটা শুধু অনুমান করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই এর তদন্ত করা হবে।

হত্যাকাণ্ডের শিকার দুই নারীর নাম পদ্মা ও রোজলি। পদ্মা (৫২) কেরালা সীমান্ত লাগোয়া তামিলনাডু রাজ্যের বাসিন্দা। তিনি কোচিতে থাকতেন। রোজলি (৪৯) কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা। তিনি থাকতেন কালাডি শহরে। পদ্মার ছেলে গত মাসে থানায় একটি অভিযোগ করে জানান, তাঁর মাকে পাওয়া যাচ্ছে না।

কেরালায় এ হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় জাতীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে এ হত্যার ঘটনা।

আরও পড়ুনঃ জালিয়াতির মামলায় সুচির ৩ বছরের কারাদন্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র