ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৯ বাংলাদেশি গ্রেফতার
অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্য থেকে ১৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পুনের বুধওয়ার পেইঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সন্ধানে বুধওয়ার পেইঠ এলাকায় একটি ভবনে অভিযান চালায় পুলিশের অপরাধ শাখার সামাজিক নিরাপত্তা বিভাগের একটি দল।
আটকদের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছে। আটকদের কারো কাছেই ভারতে থাকার বৈধ কাগজপত্র ছিল না। তারা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিল।
আরও পড়ুনঃ “মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না”





