ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জৈন উদ্দিন (১৮) ।
শনিবার বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশে এ ঘটনা ঘটে। নিহত জৈন উদ্দিন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বিকেল ৪টায় উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশ দিয়ে চারজনের একটি দল ভারতে লাকড়ি সংগ্রহের জন্য প্রবেশ করে। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে বিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি মারা যান। তবে তার সঙ্গে থাকা বাকি তিনজন দৌড়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।
আরও পড়ুনঃ জনগণের ক্রয়ক্ষমতা বাড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর





