জাতীয় ফিচার

ভারত যদি জামায়াতের কাছে প্রিয় হয়ে যায়, তা অত্যন্ত দুঃখজনক: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যদি জামায়াতের কাছে প্রিয় হয়ে যায়, তা অত্যন্ত দুঃখজনক। তাহলে ২৪ এর আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যাবে।

বুধবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে একটু একটু করে বিক্রি করেছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পদ্মা সেতু ও মেট্রোরেল করেছে টাকা মেরে বিদেশে পাচার করার জন্য।’

রিজভী আরও বলেন, ‘জনগণের টাকাকে ব্যক্তিগত সম্পদ ও পরিবারের সম্পদ মনে করতেন শেখ হাসিনা। নিয়ম লঙ্ঘন করে সরকারি প্লট ও পরিবারের সদস্যদের নামে লাখ লাখ কোটি টাকার সম্পদ গড়েছেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নেতাকর্মীদের গুম- খুন হামলা-মামলা করে এতদিন জোর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে ছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র