ভরিতে ৯৩ হাজার টাকা ছাড়ালো সোনার দাম
দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা।
রোববার থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
চলতি বছরের ৮ জানুয়ারি, গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের ব্যবধানে দেশের বাজারে ছয় দফা সোনার দাম বাড়লো। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুর দাম।
এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। গত ৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। এতে এক ভরি সোনার দাম দাঁড়ায় ৯০ হাজার ৭৪৬ টাকা করা। দেশের বাজারে ওই প্রথম সোনার ভরি ৯০ হাজার টাকা স্পর্শ করে।
সপ্তাহ না ঘুরতেই সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো সোনার দাম। ভালো মানের সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের সোনার দাম। মান অনুযায়ী- প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে এক হাজার ৮০৭ টাকা থেকে দুই হাজার ৬৮৩ টাকা পর্যন্ত।






"যুক্তরাষ্ট্রের যৌক্তিক পরামর্শ গ্রহণ করবে বাংলাদেশ" - tathyasangjog
January 15, 2023[…] […]
নেপালের পোখরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪৫ - tathyasangjog
January 15, 2023[…] […]
মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি - tathyasangjog
January 15, 2023[…] […]
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড লু - tathyasangjog
January 15, 2023[…] […]