জাতীয় ফিচার

ব্যাংকসহ বিভিন্ন খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ব্যাংক সেক্টরে যে রিফর্ম করেছি, এক্সপোর্ট ও প্রমোশনে আমাদের সহায়তা করবে। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্যে অনেক ধরনের সমস্যা থাকে, সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। তারা আমাদের সংস্কারে সহায়তা করবে এবং আমরা সহায়তা পাবো।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে কথা বলেছি। বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, ফার্টিলাইজার ইমপোর্ট, খাদ্য, বন্যা-পরবর্তী সহযোগিতা নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, এছাড়া রোহিঙ্গা সাপোর্ট নিয়েও কথা হয়েছে। বিভিন্ন বিষয়ে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি, সবগুলোর ব্যাপারে তারা খুবই ইতিবাচক।

আরও পড়ুনঃ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র