“ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তুলবেন না; আমানতকারীরা অবশ্যই টাকা ফেরত পাবেন”
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সবাই যদি একসঙ্গে টাকা তুলতে যান তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না। এটা পৃথিবীর কোনো দেশের ব্যাংক পারবে না। এজন্য গ্রাহকদের বলবো, বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকরা যেন ধৈর্য ধরেন। তাদের ভয়ের কিছু নেই। সবাইকে যার যার টাকা বুঝিয়ে দেয়া হবে। যতটুকু দরকার তার বাইরে অতিরিক্ত টাকা তুলবেন না।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর।
‘সংসার চালানোর জন্য যতটুকু দরকার ততোটুকু তুলুন। কোনো আমানতকারীর টাকা হারাবেন না। আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছি। সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছি’, বলেন গভর্নর।
এদিকে ব্যাংকগুলোর পুরানো পর্ষদ ভেঙে দেয়া প্রসঙ্গে গভর্নর বলেন, ‘পুরানো পর্ষদ দিয়ে ভালো কিছু হবে না বলে মনে করছি। তাই বোর্ডগুলো ভেঙে দিচ্ছি।’
আরও পড়ুনঃ বন্যায় দেশের ১১ জেলার ৩১ জনের মৃত্যু





