জাতীয় ফিচার

“বৈশ্বিক সংকটের কারণে দেশে রিজার্ভ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি”

বহুবিধ বৈশ্বিক সংকটের কারণে রিজার্ভ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত ‌‘সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বন্ধুরাষ্ট্র ভারতকে নিয়ে যা বলছেন তা সমীচীন নয়, তাদের নেতা সালাউদ্দিনতো দিনের পর তিন ভারতে ছিলেন, তিনিতো খুন হননি। আনারকে হত্যায় জড়িত বাংলাদেশিরাই।’

তিনি আরও বলেন, ‘একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তখনতো তিনি জানিয়ে যাবেন। তাহলে নিরাপত্তা থাকার কথা। তার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল। মির্জা ফখরুল বন্ধু রাষ্ট্রকে দায়ী করে যে বক্তব্য দিচ্ছেন তা সমীচীন নয়।’

আরও পড়ুনঃ আপনি কি ১০০ বছর বাঁচতে চান?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র