বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে সাহায্যের আশ্বাস পুতিনের
বৈশ্বিক খাদ্য সমস্যার সমাধানে গরিব দেশগুলোকে সাহায্যের ক্ষেত্রে অবদান রাখতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ রোববার কৃষি ও প্রক্রিয়াজাতকরণ শিল্প শ্রমিক দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ভিডিওবার্তায় পুতিন বলেন, অভ্যন্তরীণ সব চাহিদা আমার মিটিয়ে যাচ্ছি। তাছাড়া রপ্তানি বাড়ানোর দিকেও নজর দিচ্ছি। বৈশ্বিক খাদ্য সমস্যা দূর করতে প্রস্তুতির পাশাপাশি গরিব দেশগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানান পুতিন।
আরও পড়ুনঃ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত
রুশ প্রেসিডেন্ট বলেন, কৃষি ও প্রক্রিয়াকরণ শিল্পের কর্মীদের চেষ্টার ফলেই ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে কৃষিখাতে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তবে এগুলোকে যৌথভাবে সমাধান করা হবে। নিষেধাজ্ঞাকে ব্যবহার করে নিজেদের উন্নয়ন করতে হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়া বিশ্বব্যাপী খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে। তারা বিশ্বের গম রপ্তানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে।






হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন - tathyasangjog
October 9, 2022[…] আরও পড়ুনঃ বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে সাহায্যের… […]
পাকিস্তানে বাড়ির ছাদ ধসে মা ও ৮ সন্তানের মৃত্যু - tathyasangjog
October 9, 2022[…] আরও পড়ুনঃ বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে সাহায্যের… […]