অর্থ-বাণিজ্য

বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি বেড়েছে : অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি বেড়েছে। বর্তমানে যে মূল্যস্ফীতি রয়েছে, তা কমাতে হবে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ রোববার সচিবালয়ে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকে সুদের হার নয়-ছয় না থাকলে, অনেক ছোট ও বড় শিল্প হারিয়ে যেতো। সুদের এই হারের কারণে সেগুলোকে টিকিয়ে রাখা গেছে। তাই নয়-ছয় সুদের হারের কারণে মূল্যস্ফীতি বাড়ছে, এটি ভাবা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ থেকে ২২ বিলিয়ন মার্কিন ডলার। তবে বৈশ্বিক অর্থনীতিতে ভালো দিন খুব বেশি দিন থাকেনি।

অনুষ্ঠানে সর্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া অর্থের বিনিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান অর্থমন্ত্রীর নিকট সর্বজনীন পেনশন তহবিলের বিনিয়োগে ক্রয়কৃত ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। আজ রোববার প্রাথমিকভাবে ১১ কোটি ৩১ লাখ টাকা ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে সর্বজনীন পেনশন তহবিলে প্রায় ১৫ হাজার জন চাঁদা প্রদান করেছেন। এ পর্যন্ত তাদের জমা হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকা। আজ জমাকৃত অর্থ হতে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ক্রয় করে বিনিয়োগ করা হলো।

আরও পড়ুনঃ “সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক