বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৬
পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর পৃথক হামলায় প্রাণ হারিয়েছে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত ৬ জন সদস্য। এসব হামলায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।
রোববার বেলুচিস্তানের ভিন্ন ভিন্ন এলাকায় এসব প্রাণহানি ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুচিস্তানের কাহানে বোমা বিস্ফোরণে ৫ সেনাসদস্যের মৃত্যু হয়। নিহতরা হলেন, ক্যাপটেন ফাহাদ, ল্যান্স নায়েক ইমতিয়াজ, সিপাহী আসগর, মেহরান এবং শামাউন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশের মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। বেলুচিস্তানের জোহব এলাকার সাম্বাজায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের গুলিতে আরও এক সেনাসদস্য নিহত হয়েছে। এ সময় এক বন্দুকধারীরও মারা যায় সেনাদের গুলিতে। এ ঘটনায় আরও দুই সৈন্য আহত হয়েছে।
আরও পড়ুনঃ ৮ বছর আত্মগোপনে থাকা হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেফতার





