জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বেলজিয়ামের সঙ্গে বাংলাদেশের ৩৫০ মিলিয়ন ইউরোর চুক্তি হবে”

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের"

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে যোগ দিতে ৩ দিনের সফরে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় ইনভেস্ট ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর হবে।

তিনি বলেন, ইউরোপিয়ান কমিশনের সঙ্গেও একই খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি সই হবে। এছাড়াও বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান কমিশনের মধ্যে পৃথক ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষর হবে। সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি স্বাক্ষর হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপিয়ান ট্রেড কমিশনার এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাদের এ বৈঠকে ৫০ বছরের অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

ড. মোমেন বলেন, ইইউ বলেছে, তারা বড় দল পাঠাবে না, তাদের বাজেটে সমস্যা। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইইউর পর্যবেক্ষক দল তাদের নিজ খরচে আসবে বাংলাদেশে। তবে বাংলাদেশে অবস্থানকালে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।

আরও পড়ুনঃ “সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র