বুরকিনা ফাসোয় হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত
বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে।
মালি সীমান্তের কাছে এ হামলা চালানো হয় বলে রোববার স্থানীয় লোকজন এএফপি’কে এ কথা জানিয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা এএফপি’কে বলেন, মটরসাইকেলে করে আসা বেশ কয়েকজন অঞ্জাত ব্যক্তি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কোসি প্রদেশের সানাকাদুগু গ্রামে হামলা চালায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এ হামলায় ১২ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। তবে নিহততের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রায় পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, স্থানীয় বাসিন্দারা শুক্রবার থেকে ওই এলাকা ছেড়ে যাওয়া শুরু করে। হামলাকারীরা সবকিছু লুট করতে গ্রামটিতে আগুন ধরিয়ে দেওয়ায় গ্রামবাসীরা তাদের সম্পদের কোনকিছু নিতে পারেনি।
আরও পড়ুনঃ উপকূলবাসীর প্রকৃত বন্ধু হতে কোস্ট গার্ডের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর





