বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন।
আজ বুধবার বিচারক জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, পল্টন থানায় ময়লার গাড়ি পেড়ানোর মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব ও রুহুল কবির রিজভীসহ ৮ জন।
আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ আরও বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে তাদের খালাস দেন আদালত।
এ আইনজীবী বলেন, ২০১২ সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় করা মামলাটির দীর্ঘ ১২ বছর পর এ আদেশ আসল। এ মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। এরমধ্যে ১ জন মারা যাওয়ায় বাকি ৮ জনকে খালাস দেয়া হলো।
আরও পড়ুনঃ শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম





