বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার প্রভাবে সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। লোহিত সাগর থেকে দূরে অন্য রুট দিয়ে জাহাজগুলো চলাচল করানো হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম বেড়েছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ২১ সেন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল উঠেছে ৭৮ দশমিক ১৬ ডলারে। যেখানে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭২ দশমিক ৫০ ডলারে।
সোমবার (১৮ ডিসেম্বর) তেলের উত্তর মানদণ্ডের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এ বিষয়ে অকল্যান্ডের সিএমসি মার্কেট বিশ্লেষক টিনা টেং এক নোটে জানিয়েছেন, সরবরাহ ব্যাহত এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সম্ভাব্য ঝুঁকি তেলের বাজারে উল্লেখযোগ্য অস্থিরতা টেনে আনতে পারে।
এছাড়া ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লে তেলের বাজার আরও চাপের সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন টিনা টেং।
এর আগে গত ১৫ ডিসেম্বর থেকে বিশ্বের পাঁচটি বড় কনটেইনারবাহী জাহাজের মধ্যে চারটিই লোহিত সাগরে চলাচল বন্ধ করে দিয়েছে। সুয়েজ খাল থেকে যে জাহাজগুলো আসে, সেগুলোকে এই পথেই চলতে হয়। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
চলমান এ পরিস্থিতির জেরে ইসরাইল-হামাস যুদ্ধ নতুন মোড় নেয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ “কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি”





