বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরব, রাশিয়াসহ আরও ছয়টি দেশ জুন মাসে দৈনিক চার লাখ ১১ হাজার ব্যারেল তেলের উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে, এক মাস আগে একই ধরনের পদক্ষেপের ফলে দাম কমে গিয়েছিল।
ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কায় অপরিশোধিত তেলের দামও কমছে।
২০২২ সালের পর থেকে তেলের উৎপাদন অব্যাহতভাবে কমিয়ে আসছিল ওপেক প্লাস। যদিও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে সংস্থাটি।
কিছু বিশ্লেষক অপ্রত্যাশিত পদক্ষেপের সম্ভাব্য কারণ হিসেবে ট্রাম্পের দাম কমানোর চাপ ও কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ইরানি তেল রপ্তানি কমার দিকে ইঙ্গিত করেন।





