জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিশ্ব মানবাধিকার দিবসে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি

দুর্গাপূজা

আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, রোববার বেলা ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতোমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি নিয়েছে।

গত ৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা সদরে (১০ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিতে দলটি গুম, খুন, গায়েবি মামলায় গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ অন্য কোনো দেশের নির্বাচনে করো পক্ষ নেয় না যুক্তরাষ্ট্র

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র