বিনোদন

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না মিমি চক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে অনেক দিন ধরেই উৎসুক ভক্তরা। তবে বিয়ের ইচ্ছা থাকলেও পাত্র পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মিমি চক্রবর্তী বলেন, তাকে সবাই প্রশ্ন করেন কবে বিয়ে করছেন, এই কথায় তার উত্তর— বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?

এবার পূজাতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ’ এ প্রধান চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবিতে একেবারে অন্য রুপে দেখা মিলবে মিমি-র।

মিমি মজা করে আরও বলেন, কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সবার খুব মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই! যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা আগে বিয়ের পিঁড়িতে বসুক। আমার যেহেতু কোনো পাত্র ঠিক করা নেই, তাই এ মুহূর্তে বিয়ের প্রশ্নই উঠছে না। যে মুহূর্তে বিয়ে ঠিক হবে, আমি সবাইকে জানিয়ে দেব। এটা লুকোচুরির বিষয় নয়।

আরও পড়ুনঃ শেখ হাসিনার রূপে নুসরাত ফারিয়া দেখা দিলেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের