“বিনামূল্যে বই বিতরণ সরকারের বড় সাফল্য”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বৈশ্বিক আর্থিক সংকটে অনেক দেশ বই ছাপাতে পারছে না। সেখানে দেশের সব শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য।
আজ রোববার সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ খুশির উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। একযোগে সব জায়গায় সবার কাছে বছরের প্রথম দিনই বই পৌঁছে যাচ্ছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় স্মার্ট হওয়ার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু পোশাকে নয়, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল।
আরও পড়ুনঃ গণতন্ত্রের বিকাশ শেখ হাসিনার সরকারের আমলেই হয়েছে: আইনমন্ত্রী





