জাতীয় দেশ সংযোগ রাজনীতি

বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার টিপস প্রতিস্থাপন সার্জারি সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে লিভার সিরোসিসের কারণে পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে খালেদা জিয়ার শরীরে টিপস প্রতিস্থাপন করা হয়েছে। তবে এখন তার লিভার প্রতিস্থাপন জরুরি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, এটিই চূড়ান্ত চিকিৎসা নয়। এখন লিভার প্রতিস্থাপন জরুরি।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সার্জারির জন্য ওটিতে নেওয়া হয়।

সেখানে ছিলেন অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, জেমস পিটার হ্যামিলটন, ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নুরুদ্দিন আহমেদ।।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, গত রাতে মার্কিন চিকিৎসকরা ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ তারা তাদের সঙ্গে বৈঠক করবেন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করবেন এবং তাকে দেখবেন। এরপর মেডিকেল বোর্ড নিয়ে তারা করণীয় ঠিক করবেন।

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম ফের বাড়ল

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র