“বিজয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হয়েছে”
মনোনয়নপ্রাপ্তদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হয়েছে যারা মনোনয়ন পাননি তাদেরও সুযোগ থাকছে প্রতিদ্বন্দ্বিতার।
আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা করছে সরকার৷ পরিবেশ বিঘ্নিত করছে বিরোধী দল৷ সরকারি দল কোনো সহিংসতা করছে না৷ একটা বিশেষ দল অংশ নিলেই কি নির্বাচন বৈধ হয়ে যায়? তারা এলেই কি অংশগ্রহণমূলক হয়ে যায়? ২৫-৩০টি দল এবারের নির্বাচনে অংশ নেবে৷ বিএনপি অংশ না নিলেও, তাদের দলের কিছু নেতা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে৷
বিএনপি নির্বাচনে জিততে পারবে না বলেই ভোট এড়াতে চাচ্ছে উল্লেখ করে কাদের বলেন, ৩০ নভেম্বরের মধ্যেই পরিষ্কার হবে বিএনপি থেকে কারা কারা নির্বাচনে আসবে৷
দুই আসনে প্রার্থী ঘোষণা না করার বিষয়ে তিনি বলেন, দলীয় কৌশলগত কারণেই দুটি আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ৷ নির্বাচনী জোটের সুবিধা দেখে সিদ্ধান্ত নেয়া হবে। এখানে অ্যাডজাস্টমেন্ট-অ্যাকোমডেশনের বিষয় আছে৷ সেগুলো চূড়ান্ত করবে দল৷
এর আগে দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এদিকে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকীতে সোমবার (২৭ নভেম্বর) সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ওবায়দুল কাদের বলেন, আসছে নির্বাচনে নতুন নতুন কৌশল নিয়েই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্ত্রিসভার সবাই পেয়েছেন মনোনয়ন






ভারতে বজ্রপাতে ২০ জনের মৃত্যু - Tathya Sangjog
November 27, 2023[…] আরও পড়ুনঃ “বিজয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মন… […]