জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপির হত্যা ও অগ্নিসন্ত্রাসের বিচার চাইলো যুক্তরাষ্ট্র

২৮ অক্টোবর বিএনপিকর্মীদের পুলিশ হত্যা ও সাংবাদিকদের উপর হামলা ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এসব ঘটনার তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিতের আহবান জানিয়েছেন। এসময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

সোমবারের ব্রিফিংয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী দাবি করেন, ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীকে কেন্দ্র করে বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান তিনি।

তবে মুশফিক ফজল আনসারীর এসব অভিযোগের জবাব না দিয়ে ম্যাথিউ মিলার এই সহিংসতায় পুলিশ হত্যা, হাসপাতালে অগ্নিসংযোগ, বাস পোড়ানোসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করেন। এইসব ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের আহবান জানান তিনি।

ম্যাথিউ মিলার জানান, কূটনীতিকরা কাজের অংশ হিসেবে সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদের সঙ্গে সাক্ষাতকারের অধিকার রাখেন। ভবিষ্যতেও মার্কিন কূটনীতিকরা এ ধারা অব্যাহত রাখবেন।

আরও পড়ুনঃ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র