জাতীয়

“বিএনপির বিচার করতে হচ্ছে না, প্রকৃতিই তাদের বিচার করছে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন সন্ত্রাসে সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছিল। সেই দুঃসময়ের কথা যেন দেশবাসী ভুলে না যায়। বিএনপির বিচার করতে হচ্ছে না, প্রকৃতিই তাদের বিচার করছে।

আজ রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস মানবতাবিরোধী অপরাধ। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হচ্ছে। এমনকি যারা হুকুম দিয়েছে সেই হুকুমের আসামিদেরও বিচারের আওতায় আনা হবে। সাধারণ মানুষের ওপর আক্রমণ করলে কেউ রক্ষা পাবে না। স্বাধীনতার পর থেকে কেউ রক্ষা পায়নি, ভবিষ্যতেও পাবে না। সবারই বিচার করা হবে।

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়েই গেছে। তখনই সরকার উৎখাতের নামে মানুষের এসব ক্ষতি তারা কীভাবে করতে পারে? এই আন্দোলন কেমন আন্দোলন? মানুষকে কষ্ট দিয়ে কী ধরনের আন্দোলন করতে চায় বিএনপি?

আরও পড়ুনঃ আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র