বিএনপির ঐক্যের ভবিষ্যৎ শুভ হবে না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপির জোট খুব বেশি কাজে দেবে না। কারণ দলগুলো সাইনবোর্ড সর্বস্ব। আগামী নির্বাচনে বা বিএনপির কথিত গণঅভ্যুত্থানে কে নেতৃত্বে দেবে? কারণ তারেক রহমান ও খালেদা জিয়া কনভিকটেড।
আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সময় আরও এক বছর। সময় গড়িয়ে যাবে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র অনেক পানি বয়ে যাবে। অনেক পরিবর্তন হবে। গতবারও তো বিএনপি ২১দল নিয়ে বললো ইলেকশন করবে না। শেষ পর্যন্ত ইলেকশনে এসেছে। এখন কিছু কিছু দল আছে, জিরো প্লাস, জিরো প্লাস জিরো। এখন তারা থাকলেও কী, না থাকলেও কী? আমি কাউকে উপহাস করছি না। ডেমোক্রেসিতে অনেক দল আছে সাইনবোর্ডে, অনেকে লেটারহেডে আছেন। এই ঐক্যের ভবিষ্যৎ কী? সেটা আমাদের অভিজ্ঞতা শুভকর হবে না বলে মনে করে।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে- জনসমাগম করার জন্য তাদের নেতৃত্ব প্রয়োজন। কে নেতৃত্ব দেবে এই আন্দোলনকে? কে নেতৃত্ব দেবে আগামী নির্বাচনে? সেই লোকটি কে? তারা তো নির্বাচনের যোগ্য না। যে দুইজনের কথা বলবেন। একজন লন্ডনে, আরেকজন জেলে। জেলে মানে শেখ হাসিনার উদারতায় বাসায় আসছেন। কিন্তু সি ইজ কনভিক্টেড।
আরও পড়ুনঃ রেলওয়ের আট হাজার অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত






হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - tathyasangjog
January 6, 2023[…] আরও পড়ুনঃ বিএনপির ঐক্যের ভবিষ্যৎ শুভ হবে না: ওবা… […]
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের - tathyasangjog
January 6, 2023[…] […]