“বিএনপির আন্দোলন চলে অদৃশ্য নির্দেশে”
বিএনপি জোটের আন্দোলন রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে চলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোট বিদেশীদের দিকে তাকিয়ে আছে, লবিং করছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে। আওয়ামী লীগ বিরোধী সকল শক্তি এবং বেশ কিছু অপশক্তি আওয়ামী লীগ বিরোধী জোট গঠন করেছে বিএনপির নেতৃত্বে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭৫ সালে হত্যাকা- ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য। বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো সংঘাতের উসকানি না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা।
তিনি জানান, আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
আরও পড়ুনঃ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে





