“বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদর অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি।
আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দেশ এখনো সংকটমুক্ত দাবি করেন না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা বিশ্বে এখন সর্বগ্রাসী একটা সংকট সবাইকে ঘিরে ধরেছে। আজ দেখলাম শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মতো দেশে গত কয়েকদিনে তুষারঝড়ে ৩০ জন মারা গেছেন। এমন কোনো রাজ্য নেই তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়নি। যুদ্ধ তো লেগেই আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সুদানের দুই জেনারেলের যুদ্ধ, গাঁজার যুদ্ধ তো চলছেই। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন সংকট নিরসনে কয়েকমাস লাগবে, কিন্তু হামাসের ধ্বংস ছাড়া এ যুদ্ধ থামবে না।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে সব দলের অংশ নেয়ার পরও ৪০ শতাংশের ওপরে টার্ন আউট দেখা যায় না। ইউরোপসহ অনেক দেশে টার্ন আউট ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম, যা আমরা জানি।
আরও পড়ুনঃ দেশের বাজারে কমলো সোনার দাম






গুজরাটে পিকনিকের নৌকা ডুবে নিহত ১৬ - Tathya Sangjog
January 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন ভোটা… […]
এইচপিভি ভ্যাকসিন কি বন্ধ্যাত্বের কারণ? - Tathya Sangjog
January 19, 2024[…] […]
দেশে ফের বেড়েছে করোনার প্রাদূর্ভাব - Tathya Sangjog
January 19, 2024[…] […]
হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী - Tathya Sangjog
January 19, 2024[…] […]