“বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে”
জনসমাগম কাকে বলে তা আগামীকাল (শনিবার) থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কাঁপাকাঁপির কী আছে? কোনো সমাবেশে দশ লাখ লোকের টার্গেট করে এক লাখও হয়নি, আবার কোথাও পাঁচ লাখ টার্গেট করে পঞ্চাশ হাজারও হয়নি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা।
সম্প্রতি বিভিন্ন বক্তব্যে দেওয়া এমন হুঁশিয়ারি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে খেলা হবে, বলেছি। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে, দুর্নীতি, বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে। খেলা হবে সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টিকারী, ভোট চুরি আর জালিয়াতির বিরুদ্ধে। খেলা হবে দেশের উন্নয়নবিরোধীদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক অপশক্তির লালন ও পালনকারীদের বিরুদ্ধে। খেলা হবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে।
নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দিলে দেশে কোনো নির্বাচন হবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কী, সেটার প্রমাণ তো আপনারা ক্ষমতাসীন অবস্থায় দেখিয়েছেন। বিএনপি নেত্রীই (খালেদা জিয়া) তো একসময়ে বলেছিলেন- পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তাহলে আপনারা কি পাগল ও শিশু দ্বারা পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। ক্ষমতার মোহে অন্ধ বিএনপি নেতারা সেটাই চাইতে পারেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন রয়েছে। যার অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহায়তা দেবে। নির্বাচন কোনো ব্যক্তিবিশেষ বা দলের খেয়াল-খুশি মতো হবে না।
আরও পড়ুন : শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত






ফিলিপাইনে বন্যা-ভূমিধস; নিহত ৩১ - tathyasangjog
October 28, 2022[…] […]
দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী - tathyasangjog
October 28, 2022[…] […]
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন - tathyasangjog
October 28, 2022[…] […]
উ. কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষায় বিশ্বে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি - tathyasangjog
October 28, 2022[…] […]
কুষ্টিয়ায় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত - tathyasangjog
October 28, 2022[…] […]
জার্মানি ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ - tathyasangjog
October 28, 2022[…] […]
খাদ্যমূল্য হ্রাসে প্রায় চরম দারিদ্র্য থেকে রক্ষা পেয়েছে ১০ কোটি মানুষ - tathyasangjog
October 28, 2022[…] […]
টুইটারের মালিকানা বদলে খুশি ট্রাম্প - tathyasangjog
October 28, 2022[…] […]
দাউদকান্দিতে গরু চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা - tathyasangjog
October 28, 2022[…] […]
ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ - tathyasangjog
October 28, 2022[…] […]