বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: ওবায়দুল কাদের
বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদের সাথে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।
আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়াইয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন।
বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে তার ভাষণে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের স্বাধীনতা, একুশে পদক দেবে। নারীদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। ইউনিভার্সিটিতে পড়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, স্কুল পুড়িয়ে দেয়। এই আগুনসন্ত্রাসের মূল হোতাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। আপনারা ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের আপনজন তার চেয়ে বেশি এই দেশে আর কেউ নেই। আস্থা রাখুন তার প্রতি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আপনাদের সব অধিকার বাস্তবায়ন হবে। কারও কথায় প্রলুব্ধ হবেন না। নড়চড় করবেন না। বিপদে শেখ হাসিনাই পাশে থাকে।
ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপি আন্দোলন শুরু করেছে। পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। এখন গণআন্দোলন থেকে পদযাত্রায়। বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। পদ্মা সেতুকে সহ্য করতে পারে না।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী





