বিএনপি নিজেই বেকায়দায় পড়েছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকায়দায় পড়েছে। কারণ ১০ ডিসেম্বর তারা ভেবেছিল নয়াপল্টনের সামনে একটি সমাবেশ করতে পারবে, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। ১০ ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেড়েছে তাদের শক্তি ও সামর্থ্য কতটুকু।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তবে তারা কী করতে চায় বা কী করতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা আছে। সেটিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা দুটিই আছে।
নির্বাচনী বছরে দেশের রাজনৈতিক অবস্থা কেমন যাবে, চ্যালেঞ্জগুলো কী ও তা কীভাবে মোকাবিলা করবেন- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। বিএনপির মিত্রদের দেশবিরোধী অপতৎপরতা, বিদেশিদের পদলেহন এবং বিদেশিদের কাছে ধরনা দেওয়া- এগুলো করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়।
তিনি বলেন, এরপরও বিএনপি এবছর দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে। তবে আমরা তাদের সর্বোচ্চ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা ২০১৩-১৪-১৫ সালে দেখেছি। আমরা সেগুলো সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।
তথ্যমন্ত্রী বলেন, এখন সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো সারাবিশ্বে সংকটময় পরিস্থিতি চলছে। করোনা মহামারি চলে গিয়েছিল, দুই মাস আগেও তাই ভেবেছিলাম। কিন্তু দেখা গেলো করোনা যায়নি। চীনসহ কয়েকটি দেশে করোনা মাথাচাড়া দিয়ে উঠছে। পাশাপাশি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষকে ভালো রাখা এবং সংকটময় পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অবশ্যই চ্যালেঞ্জ। গত তিন বছরও চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা মোকাবিলা করতে পেরেছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছরও চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবো।
আরও পড়ুনঃ “ডিবি বললেই গাড়িতে উঠবেন না; যাচাই করবেন”






ডিসেম্বরে রপ্তানি বেড়েছে - tathyasangjog
January 2, 2023[…] […]