“বিএনপি ইস্যু তৈরিতে মরিয়া”
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপি ইস্যু তৈরিতে মরিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নতুন কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। আজ তারা তত্ত্ববধায়ক সরকারের মৃত ইস্যুতে আন্দোলন করছে। তারা মরিয়া হয়ে যেকোনো ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তবে তাদের এমন অপচেষ্টা সফল হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা না থাকলে কোনো ইস্যু হয় না। যেমনটি বিএনপির তথাকথিত আন্দোলনেও। তাই অহেতুক নতুন ইস্যু তৈরি না করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন।
আরও পড়ুনঃ রোববার রাজশাহীতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী





