জাতীয় ফিচার

প্রতিদিন অতিরিক্ত ১৮২ কোটি টাকা বাস ভাড়া গুনছে যাত্রীরা

প্রতিদিন অতিরিক্ত ১৮২ কোটি টাকা বাস ভাড়া গুনছে যাত্রীরা

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, শুধু রাজধানীতেই নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতিদিন অন্তত ১৮২ কোটি টাকা বেশি বাস ভাড়া আদায় হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

গত ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন গণপরিবহণের জরিপের ভিত্তিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে এই সংস্থাটি।

এ বিষয়ে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, কোন কোন রুটে মাথাপিছু সর্বোচ্চ ১৭ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। কিন্তু এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বিআরটিএ। জনগণের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানটি মালিকপক্ষের স্বার্থ দেখছে। গত এক বছরে দুবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্বাভাবিক হারে বাড়ানো হয় গণপরিবহণ ভাড়া। এতে অস্থির হয়ে ওঠে গণপরিবহণ খাত। বর্তমানে নগরীর কোনো পরিবহণে সরকারের নির্ধারিত ভাড়া কার্যকর নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে।

আরও পড়ুনঃ দেশে ইনসুলেটরের চাহিদার ৯০ শতাংশই হয় আমদানি

তিনি বলেন, রাজধানীর পাঁচ হাজার বাস-মিনিবাসে প্রতিদিন গড়ে প্রায় ৫০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হয়। লক্কড়-ঝক্কড় এসব সিটি সার্ভিসের শতভাগ বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ৫০ লাখ ট্রিপ যাত্রী দৈনিক গড়ে সাড়ে আট কোটি টাকা বাড়তি ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছে।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ২৪ ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৫৩ - tathyasangjog

    September 13, 2022

    […] আরও পড়ুনঃ প্রতিদিন অতিরিক্ত ১৮২ কোটি টাকা বাস ভ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র