“বার ও বেঞ্চ একই পরিবারের দুটি সন্তান”
বার এবং বেঞ্চ একই পরিবারের দুটি সন্তান বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আপনারদের মধ্যে সম্পর্কের অবনতি হলে সেবাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য বার এবং বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই হবে।
মন্ত্রী বলেন, দু-একটি জায়গায় অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ বার নেতারা আমাকে বলেছেন বিচারক এবং আইনজীবীদের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটি খুবই প্রয়োজন। তা নাহলে আইনজীবী, বিচারক এবং বিচারপ্রার্থী সবাই ক্ষতিগ্রস্ত হবেন।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
এসময় মন্ত্রী নাটোর আদালত ভবনে লিফটের জন্য ২০ লাখ এবং বঙ্গবন্ধু লাইব্রেরি করার জন্য ২৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এ ৪৫ লাখ টাকা রোববার (৫ ফেব্রুয়ারি) আদালত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুনঃ আন্দোলন সংগ্রাম করে কেউ কিছু করতে পারবে না : প্রধানমন্ত্রী






রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ - tathyasangjog
February 3, 2023[…] […]