জাতীয়

বান্দরবানের ৩ উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়লো

নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

রুমা-রোয়াংছড়ি এবং থানচি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ১৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয়। পরে রুমা, থানচি, রোয়াংছড়ি ও রুমা চারটি উপজেলায় গত ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। পরে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তৃতীয় দফা আবারও ওই চার উপজেলায় নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। ওই সময় সীমা শেষে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চতুর্থ দফা আবারও সময় সীমা বাড়ানো হয়। তবে এবার ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞায় আলিকদম উপজেলাকে বাদ দিয়ে তিন উপজেলা রুমা, থানচি এবং রোয়াংছড়িড়ে ভ্রমণে নিষেধজ্ঞা দেয় জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ পুলিশে দায়িত্ব অবহেলাকারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র