বান্দরবানের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় এক শিশুসহ ২ জন আহত হয়।
বুধবার রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নিহত যুবকের নাম হামিদ উল্লাহ (২৭)
তিনি বলেন, বিকেলে গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। মুহিবুল্লাহ উল্লাহ (২৫) নামে অপর রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টায় এক রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পৌঁছে। সন্ধ্যা হওয়ায় ময়নাতদন্ত করা যায়নি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তার ময়নাতদন্ত করা হবে।
এ নিয়ে দিনব্যাপী এমএসএফ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর রাত ৮টার দিকে মেইলে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সহিংস ঘটনায় সকালে এমএসএফ কুতুপালং হাসপাতালে তিনজনকে আনা হয়, তাদের মধ্যে একজন মৃত ছিলেন।
আরও পড়ুনঃ ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী





