বান্দরবানের রোয়াংছড়ি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
৩ মাস ২২ দিন পর বান্দরবানের রোয়াংছড়িতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা রিজিয়নের অনুরোধের ভিত্তিতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা বাতিল করা হলো। রুমা উপজেলা ব্যতীত বান্দরবানের বাকী সব উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবে।





