জাতীয় ফিচার

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বান্দরবানের রুমায় যাত্রীবাহী চাঁদের গাড়িতে ট্রাকের ধাক্কায় চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রুমা-বগালেক আঞ্চলিক সড়কে ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে রুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, যাত্রীবাহী চাঁদের গাড়িটি বগালেক থেকে রুমায় যাচ্ছিল। পথে রুমা-বগালেক আঞ্চলিক সড়কে ঢালুতে পৌঁছালে পেছন থেকে চাঁদের গাড়িতে একইমুখী একটি ট্রাক ধাক্কা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।

আরও পড়ুনঃ সরকার সড়কে একটি মৃত্যুও চায় না: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

1 Comment

  1. কক্সবাজারে সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী - tathyasangjog

    March 20, 2023

    […] আরও পড়ুনঃ বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র