জাতীয় ফিচার

বান্দরবানে নতুন জঙ্গী গোষ্ঠীর পাঁচ সদস্য আটক

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে এখানে আটক করেছে ।

মঙ্গলবার বিকেলে বান্দরবানের থানচি উপজেলার তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন একথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় র‌্যাবের ৯ জন সদস্য আহত হয়েছে। বান্দরবানের থানচি উপজেলায় জঙ্গিরা আবার জড়ো হচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা থানচি উপজেলার রেমাক্রী ব্রীজের কাছে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে জঙ্গিরা ওই ব্রীজ পার হওয়ার সময় র‌্যাবের সাথে গুলি বিনিময় হয়। এ সময় র‌্যাব অক্ষত অবস্থায় ৫ জঙ্গিকে আটক করে । তবে, অভিযানের সময় র‌্যাবের ৯ সদস্য আহত হয়।

মহাপরিচালক আরো বলেন, পাহাড় এলাকায় জঙ্গি সংগঠনকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সার্পোট দিচ্ছে। যারা তাদের সাপোর্ট দিচ্ছে তাদেরকেও র‌্যাব গ্রেফতার করেছ।

তিনি আরো বলেন, আনসার আল ইসলাম, হুজিসহ বিভিন্ন সংগঠন মিলে এ নব্য সংগঠন তৈরি করেছে। সমতল ভূমি থেকে তারা পাহাড়ে এসে থাকছে। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পদাচারণা করতে পারে না সেসব দূর্গম স্থানগুলো তারা বেছে নিচ্ছে।

মহাপরিচালক আরো বলেন, গত অক্টোবর থেকে চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩৮জন জঙ্গি ও ১৪জন কেএনএফ সন্ত্রাসী সদস্যকে আটক করে আইনের আওতায় এনেছে।

জঙ্গি-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।

আরও পড়ুনঃ বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র