জাতীয় ফিচার

বান্দরবান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি, আলীকদম-থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা ফের বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন পত্রে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ চার উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা বাড়িয়ে ৪ নভেম্বর পর্যন্ত করা হয়। আজ পুনরায় এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করে তা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

3 Comments

  1. কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে টুইটার - tathyasangjog

    November 4, 2022

    […] আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা […]

  2. উচ্চশিক্ষায় বয়স বয়স বিবেচ্য হওয়া উচিত নয় : শিক্ষামন্ত্রী - tathyasangjog

    November 4, 2022

    […] আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা […]

  3. মিতব্যয়ী এবং সঞ্চয়ী হবার আহবান প্রধানমন্ত্রীর - tathyasangjog

    November 4, 2022

    […] আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র