অন্যান্য দেশ সংযোগ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট জেলার রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছ। তবে ট্র্যাকটিকে আটক করা যায়নি।

নিহতরা হলেন, রামপাল উপজেলার শংকর নগর এলাকার মোহাম্মদ বাশারের ছেলে মোহাম্মদ এনামুল(২৬), বেলাই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল (২৫)। নিহত তিনজনই বেলাই এলাকার একটি মৎস্যঘেরের কর্মচারী ছিলেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, রামপালের ফয়লা হাট থেকে বাজার করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ঘেরে ফিরছিলেন তারা তিনজন। বেলাই এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য