বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে।
আজ শনিবার সম্মেলনে যোগদানে মূহুর্তে তাদের আলাপচারিতা হয়। এ সময় শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন।
দুই নেতার সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
আলাপচারিতায় দুই নেতাকে হাস্যজ্জ্বল দেখা যায়। এক পর্যায়ে শেখ হাসিনা এবং সায়মা ওয়াজেদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
সামাজিক মাধ্যমে বাইডেনের সেলফি পোস্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?





