“বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন চায় ভারত। আর এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কাম্য নয়।
শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
গত সপ্তাহে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রথমবার এ নিয়ে মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এর মধ্যেই দেশটির ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ৬ থেকে ৯ আগস্ট নয়াদিল্লি সফর করে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। দেশে ফিরে নেতারা জানান, গ্রহণযোগ্য নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস মিলেছে ভারতের।
শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন চায় ভারত। আর এ প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ ডায়াবেটিসের কারণেও কিন্তু চুল পড়ে





